Job Description
নার্সিং ক্যারিয়ার গড়তে ইচ্ছুক পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য বড় খবর! পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ড (WBJEEB) আজ ২৫শে মার্চ, ২০২৬ থেকে ANM (R) ও GNM ২০২৬ পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করল। আপনি যদি এ বছর নার্সিং এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়ে থাকেন, তবে নিচের গুরুত্বপূর্ণ তারিখগুলি অবশ্যই ডায়েরিতে নোট করে রাখুন।
ANM (R) & GNM ২০২৬ অফিসিয়াল সময়সূচী (Schedule)
| কার্যক্রম (Activity) | তারিখ ও সময় (Date & Time) |
| অনলাইন আবেদন ও ফি জমা | ২৫/০৩/২০২৬ (বুধবার) থেকে ১৯/০৪/২০২৬ (রবিবার) |
| আবেদনপত্র সংশোধন (Correction Window) | ২১/০৪/২০২৬ (মঙ্গলবার) থেকে ২৩/০৪/২০২৬ (বৃহস্পতিবার) |
| অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু | ০৪/০৬/২০২৬ (বৃহস্পতিবার) থেকে ১৪/০৬/২০২৬ পর্যন্ত |
| পরীক্ষার তারিখ (Exam Date) | ১৪/০৬/২০২৬ (রবিবার) |
| পরীক্ষার সময় | দুপুর ১২:০০ টা থেকে ১:৩০ টা পর্যন্ত |
| ফলাফল ঘোষণা | পরে জানানো হবে |
আবেদন করার আগে যে বিষয়গুলি মাথায় রাখবেন:
- আবেদনের শেষ তারিখ: আগামী ১৯শে এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে, তবে শেষ মুহূর্তের সার্ভার জ্যাম এড়াতে দ্রুত আবেদন করে নেওয়া ভালো।
- সংশোধন: যদি ফর্মে কোনো ভুল হয়ে থাকে, তবে ২১-২৩শে এপ্রিলের মধ্যে তা ঠিক করার সুযোগ পাবেন।
- যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (১০+২) পরীক্ষায় নূন্যতম ৪০% নম্বর (ইংরেজিতেও ৪০%) থাকা বাধ্যতামূলক।
কিভাবে আবেদন করবেন?
১. সরাসরি WBJEEB-এর অফিসিয়াল সাইট wbjeeb.nic.in এ যান।
২. ‘Apply for ANM & GNM 2026’ লিঙ্কে ক্লিক করুন।
৩. মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
৪. সমস্ত নথিপত্র আপলোড করে আবেদন ফি জমা দিন।