Job Description
পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তর (TETSDD) সম্প্রতি WB Polytechnic and ITI Admission 2026 এর জন্য ভর্তি প্রক্রিয়া শুরু করল। পশ্চিমবঙ্গের যে সমস্ত ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করে আইটিআই ও পলিটেকনিকে কোর্স করার অপেক্ষা করছেন, তাদের জন্য এই আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবছরই রাজ্যের হাজার হাজার ছেলেমেয়ে এই প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন সরকারি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ার এবং পরবর্তীকালে সফল কেরিয়ার গড়ার সুযোগ পায়। এবছরও আগ্রহী প্রার্থীদের জন্য Common Admission পোর্টাল খোলা হয়েছে। যারা যারা এই কোর্স গুলিতে আবেদনে ইচ্ছুক, তারা আগে এই প্রতিবেদনে সব খুঁটিনাটি জেনে আবেদন শুরু করে দিন।
WB Polytechnic and ITI Admission 2026
WB Polytechnic and ITI Admission 2026 এ ভর্তির জন্য কি কি যোগ্যতা লাগবে? কিভাবে আবেদন করতে হবে? মেধাতালিকা কিভাবে তৈরি হবে? ইত্যাদি নিয়ে নীচে আলোচনা করা হলো।
পলিটেকনিকে ভর্তির যোগ্যতা
পলিটেকনিক কোর্সে প্রথম ও দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য আলাদা মানদণ্ড রাখা হয়েছে:
১ ম বর্ষ:
- ১ম বর্ষে ভর্তির জন্য যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অংক ও ভৌত বিজ্ঞান অবশ্যই বিষয় থাকতে হবে।
- বয়সের কোনো উর্ধ্বসীমা নেই, তবে জন্ম তারিখ ০১.০৭.২০১১-এর পরে হওয়া চলবে না।
২য় বর্ষ:
- এখানে ভর্তির জন্য বিজ্ঞান/ভোকেশনাল বিভাগে উচ্চ মাধ্যমিক পাস বা মাধ্যমিকের পর ২ বছরের আইটিআই (ITI) কোর্স করা থাকতে হবে।
- বয়সের কোনো নির্দিষ্ট সীমা নেই।
আইটিআই (ITI) ভর্তির যোগ্যতা
আইটিআই কোর্সগুলোকে দুটি প্রধান গ্রুপে ভাগ করা হয়েছে:
- E-Group: অষ্টম শ্রেণি উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
- M-Group: মাধ্যমিক উত্তীর্ণদের জন্য।
এক্ষেত্রেও অবশ্যই অংক এবং ভৌত বিজ্ঞান সাবজেক্ট থাকতে হবে। যাদের মাধ্যমিক স্তরে অংক এবং ভৌত বিজ্ঞান নেই, তারা শুধুমাত্র নন-ইঞ্জিনিয়ারিং ট্রেডে ভর্তির সুযোগ পাবেন।
বয়স: ১ আগস্ট ২০২৬ অনুযায়ী প্রার্থীর বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে। ঊর্ধ্বসীমা নেই।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট: https://admission-tetsd.wb.gov.in/ এ গিয়ে আবেদন করতে হবে। এজন্য প্রথমে রেজিস্ট্রেশন করে তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ছবি, স্বাক্ষর ও মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে এবং আবেদন ফি জমা করতে হবে।
আবেদন ফি
- পলিটেকনিক: সাধারণ ছেলে মেয়ে প্রার্থীদের জন্য ৪৫০ টাকা এবং কন্যাশ্রী উপভোক্তা মেয়েদের জন্য ২২৫ টাকা।
- আইটিআই (ITI): ছেলেদের জন্য ২০০ টাকা এবং মেয়েদের জন্য ১০০ টাকা।
আরও পড়ুনঃ WBJEE ANM GNM 2026 এ ভর্তি শুরু
মেধা তালিকা তৈরির নিয়ম
আই টি আই এবং পলিটেকনিকে মেধাতালিকা তৈরি করা হবে নিম্নলিখিত উপায়ে:
- মাধ্যমিক স্তরের জন্য: মোট নম্বরের উপর ৫০% এবং অংক ও ভৌত বিজ্ঞান বিষয়ের নম্বরের উপর ৫০% ওয়েটেজ দেওয়া হবে।
- উচ্চ মাধ্যমিক স্তরের জন্য: মোট নম্বরের উপর ৫০% এবং অংক + পদার্থবিদ্যা/জীববিজ্ঞান + রসায়ন বিষয়ের উপর ৫০% ওয়েটেজ দেওয়া হবে।
- টাই-ব্রেকার: যদি দু’জন প্রার্থীর নম্বর সমান হয়, তবে নির্দিষ্ট বিষয়ের নম্বর দেখা হবে। তাতেও সমান থাকলে, যার জন্ম তারিখ আগে তাকে অগ্রাধিকার দেওয়া হবে।
বিশেষ ক্যাটেগরির জন্য সিট সংরক্ষণ
ভর্তির ক্ষেত্রে বিভিন্ন জেলা ও ক্যাটেগরির জন্য আলাদা আলাদা সিট সংরক্ষণ থাকবে,
- বিভিন্ন জেলার জন্য ৫০% কোটা থাকবে (তবে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া এবং নির্দিষ্ট কিছু মহকুমা এর আওতায় পড়বে না)।
- সমস্ত ক্যাটাগরিতে ২০% আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।
- অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বা EWS শ্রেণির জন্য ১০% আসন সংরক্ষিত থাকবে।
- পাহাড়ি এলাকার ছাত্রছাত্রীরা জিটিএ-র অধীনে থাকা কলেজগুলোতে দ্বিতীয় কাউন্সিলিং পর্যন্ত বিশেষ অগ্রাধিকার পাবেন।
- আইএমসি (IMC) কোটায় ২০% এবং ভোকেশনাল পাস আউটদের জন্য আইটিআই-তে ২০% আসন সংরক্ষিত থাকবে।