ব্যাঙ্ক অফ বরোডায় ১০৪টি পদে নিয়োগ: কলকাতা সহ সারা দেশে ম্যানেজার পদের জন্য আবেদন করুন

March 30, 2026
55000 - 60000 / month
Urgent

Job Description

ব্যাঙ্ক অফ বরোদায় ম্যানেজার নিয়োগ করা হবে, এই মর্মে সম্প্রতি ব্যাংক কর্তৃপক্ষ অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের কলকাতাসহ সারাদেশে বিভিন্ন শাখাতে শূন্যপদ রয়েছে। স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্ৰহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নারী পুরুষ নির্বিশেষে যে কেউ আবেদনযোগ্য। আরো বিস্তারিত জানতে প্রতিবেদনে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন।

ব্যাঙ্ক অফ বরোদায় ম্যানেজার নিয়োগ

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৪টি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে। সব মিলিয়ে মোট ১০৪টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের দেশজুড়ে বিভিন্ন শাখায় যেমন (পশ্চিমবঙ্গের জন্য কলকাতায়) নিয়োগ হবে। নীচে শূন্যপদের সংখ্যা দেওয়া হল।

পদের নামমোট শূন্যপদ
AVP II – Group Head
AVP II – Territory Head১৭
DM – Senior Relationship Manager৭০
DM – Wealth Strategist১৩

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক (Graduation) ডিগ্রিধারী হতে হবে। তবে ম্যানেজমেন্টে ২ বছরের ফুল-টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা এবং NISM/IRDA সার্টিফিকেশন থাকাকে অগ্রাধিকার দেওয়া হতে পারে।

অন্যান্য যোগ্যতা

আবেদন করার আগে প্রার্থীদের অবশ্যই তাদের CIBIL Score যাচাই করে নিতে হবে। যোগদানের সময় ন্যূনতম ৬৮০ বা তার বেশি ক্রেডিট স্কোর থাকা বাধ্যতামূলক।

অভিজ্ঞতা

পদের নামপ্রয়োজনীয় অভিজ্ঞতা
AVP II – Group Headন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা
AVP II – Territory Headন্যূনতম ৬ বছরের অভিজ্ঞতা
DM – Senior Relationship Managerন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা
DM – Wealth Strategistন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা

বয়সসীমা

১ মার্চ ২০২৬ অনুযায়ী বয়সসীমা হিসাব করা হবে। বিভিন্ন পদে বিভিন্ন বয়সসীমা রয়েছে। তবে সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

পদের নামবয়সসীমা
AVP II – Group Head৩১ – ৪৫
AVP II – Territory Head২৭ – ৪০
DM – Senior Relationship Manager২৪ – ৩৫
DM – Wealth Strategist২৪ – ৪৫

বেতন

বেতন কত হবে, সেই নিয়ে নোটিশে স্পষ্ট করে কিছু বলা হয়নি। পরে বিস্তারিত জানানো হবে।

আবেদন পদ্ধতি

  • আগ্রহী প্রার্থীদের সরাসরি ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটের (www.bankofbaroda.bank.in) > ‘Careers’ সেকশনে যেতে হবে।
  • রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  • তারপর আবেদনপত্র পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় নথিপত্র যেমন ফটো, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেসন, হাতে লেখা ডিক্লারেশন, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আপলোড করতে হবে।
  • আবেদন ফি জমা দিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবেন

আবেদন ফি

  • সাধারণ (UR), EWS এবং OBC প্রার্থী: ৮৫০ টাকা।
  • SC, ST, PWD এবং মহিলা প্রার্থী: ১৭৫ টাকা।

নির্বাচন প্রক্রিয়া

প্রার্থীদের নির্বাচন কয়েকটি ধাপের মাধ্যমে করা হবে।

  • প্রাথমিক পর্যায়ে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আবেদনপত্র যাচাই করে মেরিট লিস্ট তৈরি করা হবে।
  • র‍্যাঙ্ক অনুযায়ী প্রার্থীদের একটি লিখিত বা সাইকোমেট্রিক পরীক্ষা নেওয়ার জন্য ডাকা হবে।
  • সবশেষে বাছাই করা প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার নিয়ে যোগ্যদের চূড়ান্ত নিয়োগ তালিকা তৈরি করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরুর তারিখ: ২৭.০৩.২০২৬।
  • আবেদনের শেষ তারিখ: ১৬.০৪.২০২৬।
  • আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১৬.০৪.২০২৬।
Join Our WhatsApp Channel
Follow Now
Join Our Telegram Channel
Follow Now
JOIN OUR IMPORTANT GROUPS
IT Jobs Update WhatsApp Group
Join Now
Kolkata Jobs WhatsApp Group
Join Now
Diploma Jobs WhatsApp Group
Join Now
ITI Jobs WhatsApp Group
Join Now

Connect With Us