Job Description
পশ্চিমবঙ্গের যেসব চাকরিপ্রার্থীরা ব্যাংকে চাকরি করার স্বপ্ন দেখছেন, তাদের জন্য আইডিবিআই ব্যাংক (IDBI Bank ) সুবর্ণ সুযোগ দিচ্ছে। সম্প্রতি IDBI ব্যাংকে স্পেশালিস্ট অফিসার নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেলে মেয়ে সকল প্রার্থীরা আবেদনযোগ্য। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থীদের বাছাই করে নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের উচ্চহারে বেতন ও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধা দেওয়া হবে। নিচে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

IDBI ব্যাংকে স্পেশালিস্ট অফিসার নিয়োগ
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন ক্ষেত্রে প্রার্থীদের স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগ করা হবে। নীচে শূন্যপদের বিবরণ দেওয়া হলো।
| ফাংশনাল এরিয়া | DGM (Grade D) | AGM (Grade C) | Manager (Grade B) | JAM (Grade O) | মোট পদ |
| Audit – Information System (IS) | – | ২ | – | – | ২ |
| Risk Management – Info Security | – | ২ | ২ | – | ৪ |
| IT & MIS | ৫ | ৭ | ৭ | – | ১৯ |
| Security Officer | – | – | – | ৮ | ৮ |
| সর্বমোট | ৫ | ১১ | ৯ | ৮ | ৩৩ |
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রতিটি ক্ষেত্রের জন্য আলাদা আলাদা যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করা হয়েছে:
- Audit – Information System (Grade C): আবেদনকারীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বি.ই/বি.টেক (IT/Electronics/Computer Science) অথবা স্নাতকসহ CISA সার্টিফিকেট থাকতে হবে। তার সঙ্গে ন্যূনতম ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে ৪ বছর IS Audit বা সাইবার সিকিউরিটি অডিটে থাকতে হবে।
- Risk Management (Grade B & C): এই পদের প্রার্থীদের কম্পিউটার সায়েন্স বা আইটিতে বি.ই/বি.টেক অথবা এমসিএ (MCA) দরকার। গ্রেড C-এর জন্য ৭ বছর এবং গ্রেড B-এর জন্য ৪ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। CISA, CISM বা CISSP সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- IT & MIS (Grade B, C & D): সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর থাকলে এখানে আবেদন করা যাবে। এক্ষেত্রে গ্রেড D-এর জন্য ১০ বছর, গ্রেড C-এর জন্য ৭ বছর এবং গ্রেড B-এর জন্য ৪ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
- Security Officer (JAM – Grade O): আবেদনকারীদের যেকোনো স্বীকৃত বোর্ডের অধীনে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। তাছাড়া ভারতীয় সেনাবাহিনী/নৌবাহিনী/বিমানবাহিনীতে ন্যূনতম ১৫ বছরের কাজে অভিজ্ঞতা দরকার।
বেতন ও সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীদের আকর্ষণীয় বেতন প্রদান করা হবে:
| পদ | বেতন |
| DGM (Grade D) | মাসিক গ্রস বেতন প্রায় ১,৯৭,০০০ টাকা। |
| AGM (Grade C) | মাসিক গ্রস বেতন প্রায় ১,৬৪,০০০ টাকা। |
| Manager (Grade B) | মাসিক গ্রস বেতন প্রায় ১,২৪,০০০ টাকা। |
| JAM (Grade O) | বার্ষিক CTC ৬.১৪ লক্ষ থেকে ৬.৫০ লক্ষ টাকার মধ্যে। |
এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা, পারফরম্যান্স লিঙ্কড ভেরিয়েবল পে এবং নতুন পেনশন স্কিম (IBLNPS) প্রযোজ্য হবে।
আবেদন প্রক্রিয়া
- ব্যাংকের ওয়েবসাইট https://www.idbi.bank.in এ গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।
- আবেদনপত্র পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় নথিপত্র যেমন ফটো, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেসন, হাতে লেখা ডিক্লারেশন, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আপলোড করতে হবে।
- আবেদন ফি জমা দিতে হবে।
- সবশেষে অ্যাপ্লিকেশন ফাইনাল চেক করে সাবমিট করতে হবে।
আবেদন ফি
- SC/ST/PWD: ২৫০ টাকা।
- সাধারণ (General), EWS এবং OBC: ১০৫০ টাকা।
নির্বাচন প্রক্রিয়া
- প্রাথমিক স্ক্রিনিং: প্রথমে প্রার্থীদের বয়স, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে বাছাই করা হবে।
- গ্রুপ ডিসকাশন (GD) এবং ইন্টারভিউ (PI): উত্তীর্ণ প্রার্থীদের মুম্বাই বা নির্দিষ্ট কেন্দ্রে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
- ডকুমেন্ট ভেরিফিকেশন: ইন্টারভিউতে যারা পাস করবেন তাদের অরিজিনাল নথিপত্র যাচাই করা হবে।
- মেডিকেল টেস্ট: চূড়ান্ত নির্বাচনের আগে ব্যাংকের নির্ধারিত মান অনুযায়ী মেডিকেল ফিটনেস টেস্ট দিতে হবে। এই ধাপে পাস করলে তবেই নিয়োগ দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- অনলাইন আবেদন শুরু: ২৫ মার্চ, ২০২৬।
- আবেদনের শেষ তারিখ: ৮ এপ্রিল, ২০২৬।