Job Description
পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তরের নতুন পোর্টাল (admission-tetsd.wb.gov.in) এর মাধ্যমে এখন পলিটেকনিক (JEXPO) এবং ITI-এর আবেদন করা যাচ্ছে। নিচে সম্পূর্ণ প্রক্রিয়াটি সহজভাবে বোঝানো হলো:

ধাপ ১: প্রোফাইল রেজিস্ট্রেশন ও লগইন
প্রথমে পোর্টালে গিয়ে নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আপনার সামনে Student Dashboard খুলে যাবে। এখানে আপনার নাম, রেজিস্ট্রেশন নম্বর এবং বেসিক ডিটেইলস দেখতে পাবেন। আবেদন শুরু করতে ‘Update Profile’ বাটনে ক্লিক করুন।


ধাপ ২: প্রোফাইল এডিট ও ব্যক্তিগত তথ্য প্রদান
এই ধাপে আপনাকে কয়েকটি সাব-সেকশন পূরণ করতে হবে:
- Profile Image & Signature: আপনার একটি পরিষ্কার পাসপোর্ট সাইজ ছবি (সর্বোচ্চ 500KB) এবং সাদা কাগজে করা সিগনেচার (সর্বোচ্চ 200KB) আপলোড করুন।
- Personal Information: আপনার নাম, বাবার নাম, জন্ম তারিখ এবং লিঙ্গ সঠিকভাবে লিখুন।
- Additional Information: এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা (যেমন: Madhyamik/Class X) সিলেক্ট করুন। আপনি যদি ২০২৬ সালে পরীক্ষা দিয়ে থাকেন তবে ‘Appearing in 2026’ সিলেক্ট করবেন, আর আগে পাস করে থাকলে ‘Passed’ অপশন বেছে নিন।
- Declaration: সব তথ্য পড়ার পর ডিক্লারেশন বক্সে টিক দিন এবং ‘Preview Profile’ করে সাবমিট করুন।

ধাপ ৩: প্রোগ্রাম নির্বাচন (Choose Your Program)
প্রোফাইল আপডেট হয়ে গেলে ড্যাশবোর্ড থেকে ‘Apply Now’ বাটনে ক্লিক করুন। এখানে আপনি ৩টি অপশন পাবেন:
- Polytechnic 1st Year (Erstwhile JEXPO): ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এর জন্য।
- ITI M Group: মাধ্যমিক পাসদের জন্য কারিগরি ট্রেড।
- ITI E Group: অষ্টম শ্রেণি পাসদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ। আপনার পছন্দের প্রোগ্রামটি সিলেক্ট করে ‘Continue to Details’ বাটনে ক্লিক করুন।

- প্রথমে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাটি সিলেক্ট করো, যদি তুমি এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাহলে “Appearing in 2026” অপশনটি সিলেক্ট করো আর যদি তুমি অলরেডি পাস আউট হয়ে যাও “Passed” অপশনটি সিলেক্ট করো।
- পরবর্তী স্টেপে Highest Qualification সিলেক্ট করবে, এবং PH (Physically Handicapped) অপশনে ক্লিক করে YES (যদি তোমার কাছে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকে বা বাস্তবে যদি হ্যান্ডিক্যাপ হও তবেই yes সিলেক্ট করবে) বা NO সিলেক্ট করবে।


ধাপ ৪: কোটা ও সংরক্ষণের তথ্য (Quota Details)
এখানে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কোনো বিশেষ কোটার সুবিধা নিতে চান কিনা:
- Land Loser Quota (LLQ): জমিহারা কোটা থাকলে ‘Yes’ করুন।
- Ex-Serviceman: প্রাক্তন সৈনিক কোটা।
- Tuition Fee Waiver (TFW): পারিবারিক আয় কম হলে এই সুবিধা নিতে পারেন (এক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট লাগবে)। এছাড়াও SC/ST/OBC বা PWD ক্যাটাগরি থাকলে তা উল্লেখ করুন।

ধাপ ৫: শিক্ষাগত যোগ্যতা প্রদান (Academic Details)
এই ধাপে আপনার মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার তথ্য দিতে হবে:
- স্কুল কোন রাজ্যে অবস্থিত, কোন বোর্ড থেকে পাস করেছেন এবং স্কুলের নাম।
- আপনার জেলা এবং প্রাপ্ত নম্বরের বিবরণ (যদি পাস করে থাকেন) প্রদান করুন।

ধাপ ৬: অ্যাপ্লিকেশন প্রগ্রেস ট্র্যাকার (Final Steps)
ফর্ম সাবমিট করার পর আপনি একটি Progress Tracker দেখতে পাবেন। এখানে ৭টি ধাপ আছে:
- Application Form: (Completed দেখালে বুঝবেন ফর্ম ফিলাপ হয়েছে)।
- Document Upload: এখানে আপনার মার্কশিট, কাস্ট সার্টিফিকেট এবং ফটো আইডি আপলোড করতে হবে।
- Fee Payment: ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা UPI-এর মাধ্যমে আবেদন ফি জমা দিন।
- Verification: এটি অফিস থেকে করা হবে।
- Merit Rank: ভেরিফিকেশন শেষ হলে আপনার র্যাঙ্ক কার্ড জেনারেট হবে।
- Choice Filling: র্যাঙ্ক অনুযায়ী পছন্দের কলেজ সাজাতে হবে।
- Seat Allotment: সবশেষে আপনাকে কলেজ অ্যালট করা হবে।

⚠️ গুরুত্বপূর্ণ নির্দেশাবলী (Important Instructions):
- সতর্কতা: ফর্ম সাবমিট করার আগে সব তথ্য ভালো করে মিলিয়ে নিন। একবার সাবমিট হয়ে গেলে নাম এবং মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে না।
- ভুল সংশোধন: যদি ভেরিফায়ার আপনার ফর্ম ফেরত পাঠায় (Return by Verifier), তবে সেটি এডিট করতে ৫০ টাকা জরিমানা দিতে হবে।
- নামের বানান: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মার্কশিটে যে বানান আছে, ঠিক সেই বানানই ফর্মে লিখুন।
এডুকেয়ার স্কিল অ্যাকাডেমি গাইডেন্স:
“পলিটেকনিক বা ITI-তে ভর্তির জন্য ফর্ম ফিলাপ করার সময় TFW (Tuition Fee Waiver) অপশনটি খুব সাবধানে চয়েস করবেন। আপনার পারিবারিক বার্ষিক আয় যদি নির্দিষ্ট সীমার নিচে হয়, তবেই এটি ‘Yes’ করুন, কারণ পরবর্তীতে ইনকাম সার্টিফিকেট দেখাতে হবে। আর কলেজ চয়েস ফিলিং-এর সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সঠিক ব্রাঞ্চ ও সরকারি কলেজ বেছে নেওয়ার জন্য।”
